ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

সরকার কাতার থেকে ৬.৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া নেবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতারের মুনতাজাত থেকে ৬ দশমিক ৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কেনার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।

বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ১৪তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন (বিসিআইসি) আগামী অর্থবছরের জি টু জি চুক্তির মাধ্যমে কাতার কেমিক্যাল এন্ড পেট্্েরাকেমিক্যাল মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মুনতাজাতের কাছ থেকে এই পরিমাণ সার সংগ্রহ করবে। এই সার বিভিন্ন লটের আওতায় আনা হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি