ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

সরকারের কাজে ড. কামালের স্বস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদের আগে কারাগারে থাকা শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ায় স্বস্তি বোধ করছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের এই স্বস্তির কথা প্রকাশ করেন তিনি।

পাঠানো বিবৃতির বলা হয়েছে, ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ার যে ঐকান্তিক অনুরোধ আমি সরকারের কাছে রেখেছিলাম, গত দু দিনে তার একটা উল্লেখযোগ্য প্রতিফলন দেখতে পেয়ে আমি স্বস্তি পেয়েছি।

এটা সন্তোষজনক যে, বাংলাদেশের জনপ্রশাসনের দায়িত্বশীলেরা বিবেক-বুদ্ধি দ্বারা নিজেদের পরিচালিত করার একটি ভালো নজির স্থাপন করেছেন।’ তিনি বলেন, ‘আমি আশা করব, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও যেসব পদক্ষেপ নেওয়া সমীচীন, তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি