ঢাকা, শুক্রবার   ৩১ জুলাই ২০২৬

সহকর্মীর পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডে টেরানোভা ডেভেলপমেন্টসের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩১, ৩১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরার দক্ষিণখানে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ক্রয় কর্মকর্তা (প্রকিউরমেন্ট অফিসার) মো. সোহেল রানার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার এক শোকবার্তায় টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড জানায়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা এই নৃশংস ঘটনার জন্য শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছে। প্রতিষ্ঠানের ভাষ্য, একজন প্রিয় মা ও জীবনসঙ্গীকে এভাবে হারানোর বেদনা সত্যিই অপূরণীয়। এই কঠিন সময়ে তারা মো. সোহেল রানা ও তাঁর পরিবারের পাশে রয়েছে।

শোকবার্তায় মরহুমা সারা রোকসানা পিনুর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার ধৈর্য, শক্তি ও তাওফিক কামনা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায়।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে সারা রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি