সাংবিধানিকভাবেই প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন হুমায়ুন কবির: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৭:৫১, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ২৫ আগস্ট ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
আইনমন্ত্রীবলেন, “প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন। এখানে ব্যত্যয়ের কোন কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিবি ক্লজ। যখন শপথ নেয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবেই দিয়েছি।”
আইনমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। (তার শপথ গ্রহণে) আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাংবাদিকরা তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমনও প্রশ্ন রাখা হয়।
এএইচ
আরও পড়ুন










