সাদপন্থীদের ইজতেমা করতে দেওয়া হবে না: হেফাজত মহাসচিব
প্রকাশিত : ১৭:১০, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৩, ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব হযরত মাওলানা শায়খ সাজিদুর রহমান।
শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় সারা দেশের আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত এক পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব হযরত মাওলানা শায়খ সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা কিংবা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
দেশের শীর্ষ মুরুব্বী আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর আহবানে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে টিনশেড সবগুজারী পয়েন্টে অনুষ্ঠিত এক ব্রিফিং এ এসব দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে দেশের ৬৪ জেলার ওলামায়ে কেরাম ও শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।
এএইচ
আরও পড়ুন










