সাভারে গণঅধিকার পরিষদের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশিত : ২৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সাভার-আশুলিয়াকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার পাশাপাশি সংখ্যালঘু নিরাপত্তাসহ ১৮ দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী শেখ শওকত হোসেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার বটতলা ঋষিপাড়ায় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।
ইশতেহারে সাভার-আশুলিয়ার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শেখ শওকত হোসেন বলেন, নির্বাচিত হলে অবহেলিত শ্রমিক ও কৃষকদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। একই সঙ্গে সন্ত্রাস নির্মূল করে যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।
এ সময় তিনি আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রেসব্রিফিংয়ে সাভার-আশুলিয়া গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










