ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ইলিয়াম তালুকদার ছোটন ওরফে বাপ্পী (৩৫), রাজু (৩৭), নূরনবী (২৪) ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোট-বড় ছোরা এবং অন্যান্য দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি