ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:০১, ১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি শরীয়তপুর জেলার ইয়াজউদ্দীনের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সাভারের ব্যাংক কলোনি এলাকায় সরবরাহ করে আসছিল। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি