ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

সালমানের দণ্ডে তসলিমা নাসরিনের টুইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:০৫, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা সালমান খানকে কারাদণ্ড দেওয়ার পরই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তারকারা। ভাইজান বর্তমানে যোধপুরের জেলে রয়েছেন। ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার এই সুপারস্টারকে সাজা দেওয়া হয়।

তারই জের ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকে তার পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন যোধপুর। কেউ কেউ বলছেন এটা আইনের শাসন। তবে বেশিরভাগ মানুষই বলছেন, বলিউডের টাইগারের অনেক বেশি সাজা হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। এ বিষয়ে চুপ ছিলেন না প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও।

বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা সালমানের সাজার প্রতিক্রিয়ায় নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা নিঃসন্দেহে অপরাধ। তবে সালমান খানের ৫ বছরের সাজা বেশি হয়ে গেছে। তাকে ৫ কোটি রুপি জরিমানা করে ছেড়ে দেওয়া হোক।`

এর কয়েক ঘণ্টা পর তসলিমা আরও একটি টুইটে লিখেন, `হুট করে পশু হত্যাকারীদের চেয়ে পেশাদার চোরাশিকারীদের কঠোর সাজা হওয়া উচিত।`

তৃতীয় টুইটে এই সাহসী লেখিকা লিখেন, `সব চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া উচিত। সকল বন্য প্রাণীকে মুক্ত করে দেওয়া হোক। পশুদের আবাসস্থল যাতে মানুষ ধ্বংস না করে সেদিকে কঠোর নজরদারি করতে হবে। সকল কয়েদিদের মুক্ত করে দেওয়া হোক। আমাদের দরকার সংশোধনাগার। বন্ধ হোক মৃত্যুদণ্ড।`

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি