সাহস থাকলে দেশে ফিরুক শেখ হাসিনা: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত : ১৬:১৭, ২০ মে ২০২৬
‘সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তাহলে বুঝতে পারবো বাপের বেটি কেমন’ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন সরকারের সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার সকালে সাভারের পশিচম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আমরা ৫ আগস্ট ২০২৪ দেখেছি। সাহস কাকে বলে। আমরা দেখতে চাই, বাংলাদেশের মানুষ দেখতে চায়- উন্মুখ হয়ে আছে সাহস থাকলে আদালতে মুখোমুখি হন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না এবং তিনি নিজেও নয় বলে জানান।
এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে এ প্রকল্পটির কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ প্রকল্পসহ যে কোন প্রকল্পেই দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এতে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










