ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবেনাঃ তারানা হালিম

প্রকাশিত : ১৩:১৫, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৯:১৩, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

৩১শে মে তারিখের পর, বায়োমেট্রিক পদ্ধতির সিম বা রিম নিবন্ধনের সময় আর কোন ক্রমেই বাড়ছে না। শুধু, তাই নয়, পহেলা জুনে সকল অনিবন্ধিত সংযোগ ডিএ্যাকটিভেট বা বিচ্ছিন্ন করে দেয়া হবে। সচিবালয়ে, সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এদিকে, গতকাল শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন প্রক্রিয়ার আওতায় এসেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে চালু সিম, ১৩ কোটি ৮ লাখ। গেল বছরের ১৬ ডিসেম্বর শুরু হয় পুননিবন্ধন কার্যক্রম। শনিবার বিকেল পর্যন্তআঙ্গুলের ছাপ বাবায়োমিট্রিক’ পদ্ধতিতে পুনরায় নিবন্ধনের আওতায় এসেছে ১০ কোটি ৯ লাখ সিম। গেল এপ্রিলে সময়; শেষ হবার পর গ্রাহকরা আরো বর্ধিত এক মাস সময় পায়। সেসময়ও, শেষ। তাই, ৩১ শে মে তারিখের পর, শেষ হচ্ছে সিম ভেরিফিকেশনের সুযোগ। সচিবালয়ে সেই অবস্থানই পরিষ্কার করলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। পহেলা, জনু থেকে ডি একটিভেট হচ্ছে অনিবন্ধিত সিম। তবে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিম পুনরায় কিনতে গ্রাহকরা সময় পাবে ২ মাস; প্রবাসিদের সুযোগ মিলছে ১৮ মাস। আগামী ৩১ শে মে সিম নিবন্ধনের শেষ দিনে, নিবন্ধন পয়েন্ট গুলোতে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জোষ্ঠ্য নাগরিকদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি