ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

সিরাজগঞ্জে বয়লার বিষ্ফোরণ, নিহত ২ শ্রমিক

প্রকাশিত : ১২:১৩, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৩, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Sirajganjসিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের চাতালের বয়লার বিষ্ফোরণে ২ শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ৩ শ্রমিক। বুধবার সকালে রায়গঞ্জের রামেশ্বরগাঁতী গ্রামে নুরুল ইসলামের চাতালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮/১০ দিন আগে নুরুল ইসলামের চাতালে নতুন করে একটি বয়লারের চুলা বসানো হয়। বয়লারের নিচের অংশের হাউজটি সম্পূর্ণ শুকানোর আগেই এতে কাজ শুরু করেন চাতাল মালিক। প্রথমবার কাজ করার সময় নতুন বয়লারে কোন সমস্যা না হলেও সকালে চাতালের বয়লার এবং হাউজে ত্র“টি থাকায় তা বিষ্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শ্রমিকের। নিহতরা হলেন ইদ্রিস আলী ও নাজির হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি