সৌদি সোফা কারাখানার আগুনে নওগাঁর ১০ জনের মৃত্যু
প্রকাশিত : ১২:৫২, ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ বাংলাদেশীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের হোয়াটস আপ গ্রুপে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এদিকে এ ঘটনা জানার পর উপজেলা জুড়ে বইছে শোকের মাতম। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের চারজন। তারা হলেন- কলি, লুৎফর, জান্ডার ও রুবেল।
এছাড়া বিষা ইউনিয়নের সাধুনগর গ্রামের সাগর, মাধবপুর গ্রামের মজিদুল। দুবাই গ্রামের শুভ ও সুমন। পাচু পুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মো জালাল ও সাহাবুলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রোববার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই ১০ জনের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে এ ঘটনা জানার পর থেকে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে মনিটরিং করছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সব ধরনের যোগাযোগ অব্যাহত রেখেছেন।
প্রবাসী সূত্রে জানা গেছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। পুরো কারখানা ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায়।
আগুনের ভয়াবহতায় ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই দ্রুত বের হতে পারেননি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
এএইচ
আরও পড়ুন










