ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

স্প্যানিশ লা লিগায় আজ বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

প্রকাশিত : ১২:৪২, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪২, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Barca previewস্প্যানিশ লা লিগায় আজ বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ন্যু ক্যাম্পে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা। লা লিগার চলতি আসরে প্রথম পর্বের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জয়ের জন্য ফিরতি পর্বের ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। আর ছন্দ হারা কাতালানরা প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায়। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। পরিসংখ্যানের দিক দিয়ে ভ্যালেন্সিয়ার চেয়ে এগিয়ে আছে মেসি, নেইমার সুয়ারেজরা। চলতি আসরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ জয় পেতেই হবে লুইস এনরিখের শিষ্যদের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি