ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হওয়া সিলেট থেকে ছেড়ে আসা তেল বহনকারী ট্রেনের খালি ওয়াগনটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। 

এর ফলে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে বগিটি উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এ বগিচ্যুতির কারণে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পরে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি