ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬

স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ১১টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তাতার করে পুলিশ। এর আগে, সোমবার ভোর ৪টার দিকে দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।

মামলার এজাহার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। 

একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

ওসি জানান, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি