ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হচ্ছে ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের সফরে যোগ দিতে আজ সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু। বিমানবন্দর থেকে নেমে রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন। 

তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আব্দুল গফুর সরকার জানান, প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে যাওয়া সম্ভব হয়নি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইতিমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই মন্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে। 

বর্তমানে তিনি সৈয়দপুর সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি