হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলাকে কেন্দ্র করে এমপি আল আমিনকে ঘেরাও
প্রকাশিত : ২০:০৪, ৩ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মো. হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।
জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।'
এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।
ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমআর//
আরও পড়ুন










