১৪৭ ইউপি সচিবকে অবসর ভাতা দিতে নির্দেশ হাইকোর্টের
প্রকাশিত : ১৩:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত ১৪৭ সচিবকে অবসর ভাতা হিসেবে ৭৫ ভাগ দিতে নির্দেশ হাইকোর্টের। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সচিবদের উৎসব ভাতা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন।
এর আগে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিব মো. ইউসুফ ভূঁইয়াসহ ১৪৭ জন অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব এ রিট করেন।
আদেশে হাইকোর্ট এই ১৪৭ জন অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবের এককালীন শতভাগ আনুতোষিক (গ্র্যাচুইটি) ও নিয়মিত উৎসব ভাতা না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।
রোববার রুল নিষ্পত্তি করে এ রায় দিলেন হাইকোর্ট বেঞ্চ।
এএইচ
আরও পড়ুন










