১৬ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবক, সতর্ক অবস্থানে বিজিবি
প্রকাশিত : ১৩:০৪, ৩০ জুন ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তের শূন্যরেখায় টানা ১৬ দিন ধরে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ৩ যুবক। সীমান্তের শূন্যরেখায় অস্থায়ীভাবে পলিথিন ছাউনির নীচে দিন-রাত কাটছে তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঁধা দেয়।
এরপর থেকেই দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন তারা। কোনো দেশেই প্রবেশের সুযোগ না থাকায় তারা সেখানেই মানবেতর জীবনযাপন করছেন।
দীর্ঘ সময় ধরে রোদ, বৃষ্টি ও খোলা আকাশের নীচে অবস্থান করায় স্বাস্থ্যঝুঁকিসহ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, বিএসএফ'র সম্ভাব্য পুশ-ইন পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এএইচ
আরও পড়ুন










