১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশিত : ১৬:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।
এমআর//
আরও পড়ুন










