ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

২ জেলার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৫৬, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি)কে প্রত্যাহার করেছে সরকার। সেখানে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের লক্ষ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সময়ে জারি করা অপর এক আদেশে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

অন্যদিকে, কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি