ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

৪ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১ জুন ২০২৫

Ekushey Television Ltd.

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

রোববার (১ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত  বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই আভাস দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি