অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন সেই মিশন আচার্য
প্রকাশিত : ১৪:১৩, ৭ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে ভিটেবাড়িহীন মিশন আচার্যের হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এর মধ্য দিয়ে সরকারি শিক্ষক হওয়ার দীর্ঘ অপেক্ষার অবসান হলো তাঁর।
আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে তার হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।
এসময় জেলা বিএনপির সভাপতি, জেলা পরিষেদ প্রশাসক এডভোকেট এমএ মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মিশন আচার্যের শিক্ষক হওয়ার স্বপ্ন আটকে যায়। প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্যায়ে এসে ঝিনাইদহ পৌর শহরের বাসিন্দা এই যুবক বাদ পড়েন ভেরিফিকেশনে।
এ ঘটনাটি নজরে আসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের। তিনি মিশন আচার্যকে সাথে নিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে যান।
পরে শিক্ষামন্ত্রী মিশনের নিয়োগ দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন। এরপর শিক্ষকের নিয়োগপত্র পেলেন তিনি।
এএইচ
আরও পড়ুন










