ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা

প্রকাশিত : ১৩:১৫, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:১৫, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশি বার্সেলোনা। সোসিয়েদাদের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে বারটায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে দুই দল। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে কাতালানরা। তবে, অন্যতম সেরা তারকা লুই স্যুয়ারেজ নিষেধাজ্ঞার কারনে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। এরপর অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিয়ে জয় ছাড়া কিছুই ভাবছেনা লুই এনরিখের শিষ্যরা। এর আগে ৩১ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। আর সমান খেলায় সোসিয়েদাদের পয়েন্ট মাত্র ৩৮।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি