ঢাকা, শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

ইরানের ৭টি শর্ত মানলেই হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: গালিবাফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২০, ৩০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

দেশটির স্পিকার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় কোনো অগ্রগতি অর্জন করতে হলে ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে।

এক্স পোস্টে গালিবাফ বলেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে বারবার এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, চাপ প্রয়োগ ও প্রলোভন দেখানোর কৌশলে ইরান প্রভাবিত হবে না। আলোচনায় অগ্রগতি কেবল তখনই সম্ভব, যখন ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া হবে। 

সূত্র: মেহের
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি