এক দিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
দেশজুড়ে গত এক দিনে হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।
এমএইচ
আরও পড়ুন










