ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে লিস্টার সিটি

প্রকাশিত : ১১:৪৩, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১১:৪৩, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো শিরোপা প্রত্যাশি লিস্টার সিটি। ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্য ড্রতে বিরতিতে যায় তারা। ৫৬ মিনিটে রিয়াদ মারেজ গোল করলে লিড নেয় লিস্টার সিটি। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যার্থ হয় ওয়াটফোর্ড। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে অল ফক্সরা। এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিস্টার সিটি। আর সমান ম্যাচে ৩৭ পয়েন্টে ওয়াটফোর্ডের অবস্থান ১২ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি