ঢাকা, শুক্রবার   ২১ আগস্ট ২০২৬

কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৯, ১৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পাঁচজনই বাংলাদেশের।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নিহত বাংলাদেশিরা হলেন- শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।

এই ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি