ঢাকা, শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় চক্রের সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর গুলিবিনিময় হয়। একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।

অভিযানে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চক্রের কবল থেকে ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি