ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬

কারওয়ান বাজার

কলার আড়তে আগুন:কাজ করছে ৬ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২৩:৫৩, ৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে এক কলার আড়তে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখনও কারণ জানি না। তবে আগুন নেভানোর জন্য ছয়টি ইউনিট কাজ করছে।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি