ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) দিনাজপুর জেলা কারাগারে থাকা অবস্থায় আজ মারা গেছেন।

শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রমেশ সেনকে আজ সকাল ৯টা ২৪ মিনিটে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ছিলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি