ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

কিশোরগঞ্জে আগুনে পুড়ে গেছে অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র

প্রকাশিত : ১০:২৮, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৮, ৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আগুনে পুড়ে গেছে অগ্রণী ব্যাংক কিশোরগঞ্জ শাখার গুরুত্বপূর্ণ কাগজপত্র আর জেনারেটর। কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের একটি দু’তলা ভবনে অবস্থিত ব্যাংকটিতে গেলো রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন। বৃহস্পতিবার কাজ শেষে সবাই চলে যাওয়ায় পর আগুন লাগে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি