ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৩৩, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. নুরা ওরফে নুরু (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে মডেল থানার ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে ‌বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহত নুরা ওরফে নুরুর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি