ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬

কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহার আমেজ ও উৎসবের প্রস্তুতি দেখতে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

হাটের চিরচেনা ব্যস্ততা ও প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি তিনি সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং বেশ কিছু ছবি তোলেন। 

বুধবার (২৭ মে) মার্কিন দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এতথ্য জানানো হয়।

পোস্টে রাষ্ট্রদূত লেখেন, পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি