ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। স্ত্রীসহ ৫ জনকে হত্যার পর নিজেই আত্মহুতি দেন ওই যুবক, এমনটিই জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে একটি ট্রাকিং কোম্পানির দিকে যাচ্ছিল।
ওই সময় বন্দুকধারী এক ব্যক্তিকে গুলিকে হত্যা করে। এরপরই নিজের স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান তিনি। স্ত্রীকে গুলির পর এলোপাতাড়ি গুলি চালায় সে। হাসপাতালে নেওয়ার সময় তার স্ত্রী মারা যান।

এরপর হাতে থাকা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি। আর ঘটনাটি ঘটেছে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি