ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় মাদরাসা পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

গেল রাতে করা মামলার আসামিরা হলেন- দারুল মা'আরিফ কওমি মাদ্রাসার ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও  শিক্ষক আরিফুল ইসলামসহ ৫ জন। 

ওই রাতেই স্থানীয় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট এলাকায় মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় ৮ম শ্রেণির ছাত্রীকে মাদরাসার পরিচালক ও  শিক্ষক মো. আরিফুল ইসলাম প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী সাড়া দেয়নি। এরপর থেকে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন ওই শিক্ষক। এছাড়া ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হয়।

বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে তারা শিক্ষককে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম তাকে অপহরণ করেন। 

পরে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি