ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ ঈদগাহ মাঠে এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুনের ব্যাপ্তি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে ।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি