ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রউফ হাওলাদার নামের এক ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার পটকা ভাঙারহাট এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রীপুর থানা সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে। তার বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের কয়েকটি থানায় ৮টি ডাকাতি মামলাসহ বিভিন্ন ধারায় ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) জয়নাল আবেদীন জানান, শ্রীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকার বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি দেখে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুর রউফ গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি