ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন পোশাকশ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ২২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরে শিল্পাঞ্চলে সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। 

তবে শ্রমিক অসন্তোষের জেরে এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে প্রায় অর্ধশতাধিক শিল্প কারখানা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ, মৌচাক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় মহাসড়ক পরিস্থিতি ও গার্মেন্টস পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ,১৫ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি