ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

গাজীপুরে স্কুল ছাত্রী হত্যা মামলায় ১ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত : ১৪:১৮, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:১৮, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে স্কুল ছাত্রী কবিতা মনি দাস হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। আসামিদের উপস্থিতি এই রায় ঘোষণা করা হয়। গত বছরের ১৩ অক্টোবর পরীক্ষা কেন্দ্রে ঢুকে স্কুল ছাত্রী কবিতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি