ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী পাঁচ সন্ত্রাসীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ

প্রকাশিত : ১৪:০৪, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:০৪, ৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী পাঁচ সন্ত্রাসীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেছে পুলিশ। এরা হলেন- আকাশ, বিকাশ, ডন, বাধন ও রিপন। তবে এদের বিস্তারিত পরিচয় এখনও জানানো হয়নি। পুলিশে জানায়, সন্ত্রাসীরা সবাই বাংলাদেশী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  ছয় হামলাকারীর মধ্যে ৫ জন পুলিশের তালিকাভূক্ত ছিল এবং তাদের আগে থেকেই খোঁজা হচ্ছিল। আইএসের দায় স্বীকারের সঙ্গে এদের যোগসাজসের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে নিহতদের মধ্যে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবরাস ইসলাম হিসেবে পরিচিত বলে, শনাক্ত করেছে তার ফেইসবুক বন্ধুরা। গুলশানে হামলার এক ঘণ্টা আগে সাইট ইন্টেলিজেন্ট ওয়েবসাইটে ওই যুবকের ছবি প্রকাশিত হয়। যদিও তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি