ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

চট্টগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১০:৫৩, ১৯ মে ২০১৬ | আপডেট: ১০:৫৩, ১৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুন্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে আব্দুল মালেক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। বুধবার ভোরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, দু’দিন আগে শীতল পুরগ্রামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়। চুরির জন্যে আবদুল মালেককে অভিযুক্ত করে তাকে ঘর থেকে ধরে এনে বেঁধে মারধর করা হয়। এতে এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে সীতাকুন্ড থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি