ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রন নিয়েছে পুলিশ প্রশাসন

প্রকাশিত : ১৮:২৪, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:২৪, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিবাদমান দু’গ্র“পের সংঘর্ষের পর আজ সোমবার থেকে ক্যাম্পাসের নিয়ন্ত্রন নিয়েছে পুলিশ প্রশাসন। সামবার দুপুরে সিএমপি’র চক বাজার থানার ওসি আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্পাসে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগ কর্মীসহ বহিরাগতরা বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের নিয়ন্ত্রন নিয়ে ছাত্রলীগের দু’ গ্র“পের সংঘর্ষ চলে আসছিল। তবে একাদশ শ্রেণীর ভর্তি চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছে প্রশাসন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি