ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬

৩ কারখানায় ছাঁটাই, ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান শ্রমিকদের

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ৬ জুন ২০২৬ | আপডেট: ১৭:২৮, ৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ছুটি শেষে কাজে যোগদান করতে এসেই ছাটাঁইয়ের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। প্রায় দুই সহস্র শ্রমিক ছাঁটাইয়ের জেরে সাভারের আল মুসলিম গ্রুপের ৩টি পোশাক কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকরা বিভিন্ন পাওনাদির দাবিতে মহাসড়কে অবস্থান নেন।
 
আজ শনিবার (৬ জুন) সকালে শ্রমিকরা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

সাভারের উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের একেএম নীট ওয়‍্যার, আল মুসলিম বিল্ডার্স, এ‍্যাপারেলস্, গার্মেন্টস এক্সেসরিজ, ওয়াশিং, ইয়ার্ন ডাইং ও রেডিও কলোনিতে অবস্থিত প‍্যাসিফিক ব্লু জিন্স ওয়‍্যার লিমিটেড কারখানা হতে মোট ১৮৬৮ শ্রমিককে ছাঁটাই করে একটি তালিকা কারখানার মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হয়। 

তবে এতে কি কারণে এবং পাওনাদির বিষয়ে কোনরূপ নির্দেশনা না থাকায় সকালে যথারীতি শ্রমিকরা  কাজে যোগদান করতে এসে মূল ফটকে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে বিভিন্ন ক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায় পাওনাদির জন‍্য তারা বিক্ষোভ করতে থাকে। 

পরে তারা পার্শ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। 

খবর পেয়ে পুলিশ সাজোয়া যান জলকামান নিয়ে ঘটনাস্থলে আসে। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির সাথে একাত্মতা জানিয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানায়। এ সময় মহাসড়ক ছেড়ে দেওয়ার কথাও জানান তারা। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আর ঈদের ছুটি শেষে কাজে যোগদান করতে এসেই শ্রমিক ছাটাঁইয়ের নোটিশ দেখে মাথায় যেন আকাশ ভেঙ্গে পরে এই শ্রমিকদের। মুহূর্তেই বিক্ষুব্ধ হয়ে পরেন তারা।

হাসনা হেনা, তাহমিনা, মিরন হোসেনসহ অনেক শ্রমিকরা জানায়, কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করেছে। তারা বলেন, ঈদের ছুটিতে গিয়েছি এসে দেখি এ অবস্থা। ওভার টাইম, বোনাস ও বাকী অনেকের। এই মুহূর্তে চাকরি হারিয়ে অনেকে অঝোড়ে কাঁদলেন। কিভাবে সংসার চালাবে? এ নিয়ে চরম দুশ্চিন্তায় পরেছেন। এ ছাঁটাইকে তারা অন‍্যায় বলছেন। 

বোনাস, ওভারটাইম ও নিয়মানুযায়ী তিনমাস তের দিনের বেতনসহ বিভিন্ন পাওনাদি বুঝিয়ে দেওয়ারও দাবি করেন তারা।

এ ব‍্যাপারে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক এন্ড শিল্প ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, এ ছাঁটাই নিয়ম বহির্ভূত ছাটাই। ২০ ধারায় এভাবে তারা ছাঁটাই করতে পারে না বলেও জানান তিনি। 
তিনি দাবি করেন অবিলম্বে  ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পূর্নবহাল করতে হবে এবং নিয়মানুযায়ী পাওনাদি বুঝিয়ে দেওয়ারও দাবি করেন তিনি। 

পরে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ ও পুর্নবহালের দাবি জানিয়েছেন অন‍্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছেন কয়েকটি শ্রমিক সংগঠন।

এ ব‍্যাপারে কারখানার সহকারী ব‍্যবস্থাপক (এ‍্যাডমিন) মোঃ আবু রায়হান বলেন, শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দেওয়া হবে। এ ব‍্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি। 

কি কারণে ছাঁটাই এমন প্রশ্নে তিনি জানান, বিদেশী বায়ারদের কাছ হতে পর্যাপ্ত অর্ডারের সংকটের জন্য ছাঁটাই করা হয়েছে। তবে আবার অর্ডার এলে তখন নতুন শ্রমিক নেওয়া হবে এবং ছাঁটাইকৃতদের অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন তিনি। 

পরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘটনার সম্পূর্ণ সুরাহা না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে পারেন এমনটাই জানিয়েছেন অনেকে। এ ঘটনায় পুরো থমথমে অবস্থা বিরাজ করছে।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি