জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব ত্রিশালে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১১:০৫, ২২ মে ২০২৬
দীর্ঘদিনের অপেক্ষার পর এবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব। আর এই উৎসবে ভিন্ন মাত্রা যোগ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে। শনিবার তিনি উদ্বোধন করবেন তিনদিনের অনুষ্ঠানমালার।
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর উৎসবের আমেজ বিরাজ করে। এবছর জাতীয় কবির জন্ম জয়ন্তী জাতীয় পর্যায়ে পালন ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে ত্রিশালবাসী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত ত্রিশালবাসী।
আর এই উৎসবকে প্রাণবন্ত করতে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। তিন দিনের আয়োজনে থাকবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের পারফরমেন্স।
নজরুল একাডেমি মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। চলছে তিনদিন নজরুল মেলার প্রস্তুতি৷ প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা।
কবির নামে একটি মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমান বন্দর, সরকারি মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।
এএইচ
আরও পড়ুন










