ঢাকা, বুধবার   ২২ জুলাই ২০২৬

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:০১, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৪, ২১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা আদেশ, ২০১৮-এর ৫-এর (ঙ) ধারা লঙ্ঘন করায় ৪-এর (১)(খ) ধারা মোতাবেক এ শাস্তি প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু।

আদেশ থেকে জানা গেছে, গত সোমবার গভীর রাতে ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ওই বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসের পুরাতন কলাভবনের পাশের একটি কক্ষে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এর আগে, গত ৫ জুলাই র‍্যাগিংয়ের দায়ে সরকার ও রাজনীতি বিভাগের আরও ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি