ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ২৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি