ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির সভা প্রয়োজনানুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি