ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬

জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৩০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার।  অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেল ১১৫ টাকা রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি